BengaliBengali FoodFEATURED

সল্টলেকের বিখ্যাত কয়েকটি কাফের কথা

কলকাতা দ্রুত বদলাচ্ছে, বদল ঘটছে ঘরবাড়ি থেকে খাওয়া দাওয়া সব কিছুর। পিৎজা বার্গার আর বিভিন্ন বাঙালি খাবারের সাথেই কলকাতার বিভিন্ন স্থানে গজিয়ে উঠেছে কাফে।যারা একটু নতুন ধরণের খাবার চেখে দেখতে পছন্দ করেন এই প্রতিবেদন তাদের জন্য। এখানে আজ জানাব সল্টলেকের কিছু কাফের কথা যেগুলো তে পকেট ফ্রেন্ডলি দামে ছোট থেকে বড়ো সবার জিভে জল আনা খাবার পাওয়া যায়।সপ্তাহান্তের মুখ বদলের জন্য এগুলো খুবই ভালো।

Loafer’s Cafe

সল্টলেকের বিখ্যাত কয়েকটি কাফের কথা বলতে হলে Loafers ক্যাফের কথা বলতেই হয় । এটি সিটি সেন্টার ওয়ান অবস্থিত। এই কাফের নিরামিষ ডিশ গুলো আমিষ স্টেক গুলোর থেকে বেশি সুস্বাদু।এখানকার কর্ণ চীজ পকোড়া উইথ মেয়োনিজ এবং ফিশ ফিঙ্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড মেয়োনিজ সত্যিই প্রশংসার দাবিদার। এছাড়াও নভেম্বর প্ল্যাটারে থাকে একটা চিকেন বার্বিকিউ স্টেক, একটা ফিশ স্টেক উইথ সস,দুটো চিকেন সসেজ এবং সবজী সেদ্ধ। একজন মানুষের পেট ভরাট জন্য যথেষ্ট। এখানকার সিজলারস ডিশ গুলোর স্বাদ অতটাও ভালো নয়।তবে একবার খাওয়া যেতেই পারে।এখানকার ব্রেকফাস্ট মেনুর মধ্যে গার্লিক ব্রেড এবং চিকেন কাসাটিডা বেশ অন্যরকম স্বাদের। নরম পানীয়র মধ্যে বিভিন্ন ফ্লেভারের আইসড টি গুলো এবং সুইট ডিশ গুলোর মধ্যে কাস্টার্ড ট্রাই করতে পারেন। এখানকার খাবারের দাম বেশ অনেকটাই বেশি।চারজনের পেট ভরার মতো খাবার এবং পানীয়র দাম কমবেশি চারহাজার টাকার মত। তবে এখানকার কেক বা পেস্ট্রি ট্রাই না করাই ভালো,ভীষণ দাম আর খেতেও খুবই সাধারণ। পকেটের রেস্ত থাকলে একবার এখানে আসতেই পারেন।

ঠিকানা:-

Ground, Cii-Suresh Neotia Centre Of Excellence For Leadership, DC Block, Sector 1, Bidhannagar, Kolkata, West Bengal 700064,City center one

8Th Day Cafe

এই কাফের বৈশিষ্ট্য হল এর ডিশ গুলো খুবই সাধারণ ভাবে বাননো কিন্তু অত্যন্ত সুস্বাদু।এখানকার ব্রেকফাস্ট মেনুর ত্রিস্তরীয়  চিকেন টরটিলা খুবই সুন্দর। কোনও ইজ বা মেয়োনিজ ছাড়াই বানানো হয়,ভিতরে টুকরো টুকরো সিদ্ধ চিকেন হাল্কা সতেঁ করে দেওয়া থাকে,আর থাকে ওমলেট।রুটির ওপর ওমলেটের আস্তরণ।এছাড়াও বার্বিকিউ চিকেন র‌্যাপ আর ভেজ র‌্যাপ ও বেশ সুস্বাদু।এছাড়াও এখানকার কফির স্বাদ ও বেশ ভালোই। ক্যাপুচিনো, আইসড কফি বা কফি উইথ আইসক্রিম টেস্ট করে দেখতে পারেন। এখানকার কেক এবং পেস্ট্রি গুলোও পছন্দের তালিকায় রাখা যেতে পারে।এছাড়াও এখানকার সিজলারস প্লেটও বেশ  সুস্বাদু।পেট ভরে খাবার পানীয় সমেত কমবেশি দু হাজার টাকার মতো পড়বে।তবে আইটেম অনুযায়ী দাম সামান্য কমবেশি হতেই পারে।পরিবারের সাথে ছুটির দিন শান্তিতে একসাথে বসে খাবার বেশ ভালো জায়গা।

ঠিকানা:-

FE-8, FE Block, Sector 3, Bidhannagar, Kolkata, West Bengal 700106

Craft Coffee

এই কাফের বৈশিষ্ট্য হল এর সুন্দর সাজানো পরিবেশ। যথেষ্ট নয়নাভিরাম অন্দরসজ্জা।পরিবারের সদস্যদের সাথে যেকোন দিন ডিনার করার আদর্শ ঠিকানা।অন্যান্য কাফের তুলনায় এই কাফের খাবারের দাম বেশ অনেকটাই বেশি।এখানকার বার্বিকিউ চিকেন স্টেক,ভেজ স্পিনাচ গার্লিক স্টেক বা ফিশ স্টেক উইথ পপি সিডস ভীষণ ভাল। এখানে স্টেকের সাথে অপশন থাকে রাইস অথবা ব্রেড। রাইস টা পুরো মাখন দিয়ে ভেজে উইথ বয়েলড ভেজিটেবিলস সার্ভ করে।দুর্দান্ত স্বাদের এই রাইসের জন্য স্টেক গুলো বারবার খাওয়া যেতে পারে।তবে এখানকার খাবার একটু স্পাইসি আর যথেষ্ট চীন মেয়োনিজ সম্বলিত। এখানকার পিজ্জা, বার্গার এবং বিভিন্ন স্বাদের পেস্ট্রি গুলো খুবই ভাল। এই  কাফেতে খাবার অর্ডার করার পর অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।এছাড়া খাবারের স্বাদ, গুণগত মান অন্য কাফের তুলনায় অনেকটাই ভাল।

ঠিকানা:-

FD-368, FD Block, Sector 3, Bidhannagar, Kolkata, West Bengal 700064

Calcutta 64

অন্যান্য কাফের তুলনায় এই কাফের খাবারের স্বাদ অনেকটাই সাদামাটা,দামটাও সাধারণের সাধ্যের মধ্যেই। এখানকার খাবারের খুব বেশি ভ্যারাইটি নেই। তবে যাদের অল্প মশলার মধ্যে সুস্বাদু খাবার পছন্দ তারা এখানকার খাবার একবার খেয়ে দেখতে পারেন। এখানকার স্টেকের সাথেও রাইস আর ব্রেডের ব্রেডের অপশন পাবেন। চিকেন স্টেকের থেকে ফিশ স্টেকের স্বাদ বেশ ভাল। এছাড়াও এখানকার হ্যান্ড টোসড পিজ্জায় পছন্দের টপিং এবং নিজের পছন্দের কমবেশি চীজ, সস,যোগ করা যেতে পারে।এখানকার ব্রেড কাসাটা চাইলে খেতে পারেন। টরটিলা ব্রেডের মধ্যে চিকেন স্টাফড করে তিনকোণা করে কেটে গরম গরম সার্ভ করা হয়।একটু অন্য রকম খেতে চাইলে এই ডিশ টা ট্রাই করতে পারেন। এখানকার খাবার একেবারেই পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যেই আর পরিবারের সদস্যদের সাথে খাবার জন্য খুবই ভালো।এখানকার আইসড কফি উইথ আইসক্রিম বেশ ভালোই। তবে ভীড় এড়ানোর জন্য ছুটির দিন না যাওয়াই ভালো।

ঠিকানা:-

BC-25, 2nd Cross Rd, BC Block, Sector 1, Bidhannagar, Kolkata, West Bengal 700064

Boho The Sky Cafe

এই কাফের বৈশিষ্ট্য হল এর সুন্দর পরিবেশ। এই কাফেটি রুফটপ এবং রুফ ছাড়াও ওপরে কাঁচের একটি ঘর আছে বসবার জন্য। এই কাঁচের ঘরের থেকেই ইস্টার্ন বাইপাসের অনেকটাই ভিউ পাওয়া যায়।সল্টলেকের অন্যান্য কাফের খাবারের তুলনায় এখানকার খাবার একেবারেই সাধারণ মানের।ভেজিটেরিয়ান ডিশের মধ্যে ব্রেডের আইটেম গুলো খুবই ভাল আর এখানে এলে মাস্ট ট্রাই চিকেন কাসাডিয়া। এখানকার পানীয় গুলোর স্বাদ খুব উল্লেখযোগ্য নয়।এখানকার খাবারের দাম সাধ্যের মধ্যেই। এখানকার হ্যান্ড টোসড পিজ্জা গুলোর স্বাদ বেশ অনেকটাই অন্যরকম। পিজ্জার ওপর চীজ আর মেয়োনিজ খুবই কম থাকে,সেই হিসেবে পিজ্জা গুলো খুবই হাল্কা এবং সহজ পাচ্য।অন্যান্য খাবার গুলো একটু ভেবে চিন্তে অর্ডার করাই ভাল। কারণ অন্যান্য খাবার গুলো বেশ মশলাদার।এখানকার চারজনের পেট ভরে খাবার পানীয় সমেত মোটামুটি আড়াই হাজার টাকার মতন পড়বে।

ঠিকানা:-

BA 54, BA Block, Sector 1, Bidhannagar, Kolkata, West Bengal 700064

 আশা করি আপনাদের আমার লেখনী সল্ট লেকের কাফের কথা ভালো লেগেছে ।

Author

Rupa

A bibliophile and travel freak with two beautiful twin daughters, loves to explore the world of literature and its varied facets.

Please share your valuable comments and feedback

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!

Discover more from Kuntala's Travel Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading